২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তার সম্পর্কে মুখ খুলছেন না উপদেষ্টারা

সোমবার দুপুর থেকে চলা রাজনীতিবিদদের গ্রেপ্তার অভিযান সম্পর্কে মুখ খুলছেন না উপদেষ্টারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

সাংবাদিকদের প্রশ্নের মুখে তারা ‘অবহিত নই’, ‘জানি না’ বা ‘মন্তব্য করব না’ গোছের জবাব দিয়ে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করছেন।

মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার অভিযান সম্পর্কে প্রশ্ন করা হলে তার সাফ জবাব “আমি এ বিষয়ে অবহিত নই।”

রাজনীতিবিদদের কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তারও কোনো জবাব দেননি তিনি।

যোগাযোগ উপদেষ্টা এম এ মতিনকেও একই প্রশ্ন করা হলে তিনি কিছু বলবেন না বলে সাংবাদিকদের এড়িয়ে যান।

অন্যদিকে, অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম “এটা আমার অংশ নয়” বলে প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করেন।