২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র মামলায় চরমপন্থি সদস্যের ১২ বছর কারাদণ্ড

ডুমুরিয়ার রাজীবপুরের চরমপন্থি সদস্য শফিকুল ইসলাম লিটুকে অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার খুলনার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

খুলনা, মে ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডুমুরিয়ার রাজীবপুরের চরমপন্থি সদস্য শফিকুল ইসলাম লিটুকে অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার খুলনার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুর রহমান এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, লিটুকে ২০০৪ সালের ২৪ মার্চ গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী উপজেলার মালুর ভিটা এলাকা থেকে দুটি কাটা রাইফেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ডুমুরিয়া থানার উপ--পরিদর্শক তৌহিদুল ইসলাম একটি মামলা করেন। মামলার শুনানি শেষে সোমবার লিটুকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২২৩ ঘ.