২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তিন কর্মকর্তাকে কর্তব্যে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 07:01 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

চট্টগ্রাম, ২৮ মে (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তিন কর্মকর্তাকে কর্তব্যে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর হোসেন, অথারাইজেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী ও ইমারত পরিদর্শক হোসেন শাহরিয়ার । চউক চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার হোসেন সোমবার এই বরখাস্তের আদেশ দেন। চউক এর প্রধান প্রকৌশলী এম এ হালিম জানান, ওই তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এফআই/এমএআর/জেকে/এমএইচবি/২১৪৩ ঘ.