২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন রাখার অপরাধে চট্টগ্রামে এক যুবকের যাবজ্জীবন

হেরোইন রাখার অপরাধে চট্টগ্রামের একটি আদালত রোববার জাহেদুল ইসলাম জাহিদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 11:14 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেন রোববার এ রায় দেন। একই মামলায় অপর দুই অভিযুক্ত আব্দুল মান্নান ও গোলাম মুরতজাকে বেকসুর খালাস দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত জাহিদের বাড়ি জেলার সাতকানিয়া উপজেলার ঢেঁমসা গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফেরদৌস আহমদ জানান, ২০০৫ সালের ১৭ জুলাই র‌্যাব সদস্যরা নগরীর কোতয়ালী থানার মহাল কমপ্লেক্সে জাহিদসহ তিনজনকে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনছুর আহমেদ আনছারী।