২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) তিন কর্মকর্তাকে কর্তব্যে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

এরা হলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর হোসেন, অথারাইজেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী ও ইমারত পরিদর্শক হোসেন শাহরিয়ার ।

চউক চেয়ারম্যান শাহ মুহাম্মদ আখতার হোসেন সোমবার এই বরখাস্তের আদেশ দেন।

চউক এর প্রধান প্রকৌশলী এম এ হালিম জানান, ওই তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।