২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসচাপা পড়ে ঠেলাগাড়ি চালক নিহত

নগরীর দেওয়ানহাট মোড়ে বাসের চাকায় পিষ্ঠ হয়ে কামাল হোসেন (২৫) নামে এক ঠেলাগাড়ি চালক নিহত এবং তার সহকারি জসিম উদ্দিন (২৬) আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহির উদ্দিন জানান, দুপুর ১২ টার দিকে আগ্রাবাদ যাওয়ার সময় ঠেলাগাড়িটিকে একটি লোকাল বাস পেছন থেকে ধাক্কা দিলে কামাল হোসেন ও জসিম উদ্দিন গুরুতর আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামাল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত জসিম ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনের বাড়ি ভোলা জেলায়।