২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

জামালপুরের টাঙ্গাইল বাস টার্মিনালে শুক্রবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে অপু (২২) নামের এক তরুণ ঘটনাস্থলেই মারা গেছে। অপু ওই বাসটিরই চালকের সহকারি ছিলেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 12:09 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, সকালে জামালপুরের টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছাড়ার সময় সহকারি অপু পা পিছলে পড়ে যান। এসময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত অপু জামালপুরের দড়িপাড়ার রুহুল আমিনের ছেলে।