বরিশালে নির্মাণ শ্রমিক খুন
নগরীতে নির্মাণ শ্রমিক খোকন মাতুব্বরকে (২৫) জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাস্টবিন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কোতোয়ালী থানার উপ পরিদর্শক শামীম শেখ জানান, নিহতের আত্মীয় শানু হাওলাদার লাশটি সনাক্ত করেছে।
থানার উপ পরিদর্শক খোরশেদ আলম জানান, খোকনের লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন করা যায়নি।
সকাল ১১টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও মামলা হয়নি বলে জানান তিনি।
খোকনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাইনবুনিয়া গ্রামে। তিনি বরিশাল শহরের চাঁদমারী মাদ্রাসার পাশের বস্তিতে শ্বশুরবাড়িতে থাকতেন।
খোকনের শ্বশুর জলিল হোসেনের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার পর থেকেই খোকনের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
