২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ঝড়, বজ্রপাতে একজনের মৃত্যু

দেলদুয়ারের এলাসিন গ্রামে ঝড়ের সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম সুনীল চন্দ্র রাজবংশী।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 01:29 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ঝড়ে আহত ১৫ জনকে দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিন চারশ’র মতো কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখা রানী বালো এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।