গভীর রাতে ঢাকা কারাগারে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
নাজিমউদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃহস্পতিবার গভীর রাতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিন জনকে গ্রেপ্তার করেছে।
র্যাব--১০ এর কর্মকর্তা মোস্তফা হুমায়ন কবীর নফহবংি২৪.পড়স কে জানান, রাত পৌনে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত কারাগারের ভেতরে অবস্থিত একটি কম্বল কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় কারখানার ইনচার্জ শফিকুল ইসলামের কক্ষে আবস্থানরত কাজল মিয়া নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০০ পুরিয়া গাজা, ৩ পুরিয়া হেরোইন এবং ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় কাজল মিয়া, শফিকুল ইসলাম এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে দেলোয়ার হোসেন নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তাদের বর্তমানে র্যাব ১০ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে র্যাব কর্মকর্তা জানান।
এ ব্যাপারে কারা উপ--মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার সিদ্দিকী রাত সাড়ে ১২ টায় নফহবংি২৪.পড়স কে বলেন, “র্যাব সদস্যরা কম্বল কারখানায় অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। ওই কম্বল কারখানাটি এক ব্যক্তি লিজ নিয়ে পরিচালনা করেন।”
কারা কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বা কর্মচারী ওই অবৈধ মাদকের সঙ্গে জড়িত নয় বলেও মেজর সিদ্দিকী দাবি করেন।
