২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরসরাই রেল স্টেশনে জঙ্গি সন্দেহে এক ব্যক্তি গ্রেপ্তার

জঙ্গি সন্দেহে আহাদ মিয়া ওরফে মুসা (২৪) নামে এক যুবককে বুধবার গভীর রাতে মীরসরাই রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এদিকে ডাকাত সন্দেহে বৃহস্পতিবার চট্টগ্রাম রেলস্টেশন থেকে মো. নয়ন (২২) ও জসিম উদ্দিন (৩২) নামে দু’জনকে ধারালো ছোরাসহ গ্রেপ্তার করা হয়েছে।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা নীহার রঞ্জন নাথ জানান, মুসার কাছ থেকে একটি পেন্সিল ব্যাটারি, প্রায় ছয় ফুট তার এবং কিছু যন্ত্রাংশ পাওয়া যায়। সে সন্দেহজনকভাবে মীরসরাই রেল স্টেশনে ঘোরাফেরা করছিল। তাছাড়া তার কথাবার্তাও ছিল অসংলগ্ন।

পুলিশের ধারণা, মুসা কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জঙ্গি সম্পৃক্ততা কিংবা নাশকতার কোনও উদ্দেশ্যের কথা স্বীকার করেনি।

নীহার রঞ্জন জানান, মুসা একই প্রশ্নের একেকবার একেক রকম উত্তর দিচ্ছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মনহরপুরে বলে সে জানিয়েছে।

গ্রেপ্তারকৃত সবার বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানান।