২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১১ টি হাতবোমাসহ ৩ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁও থেকে বৃহস্পতিবার র‌্যাব সদস্যরা ১১ টি তাজা হাতবোমাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র‌্যাব দাবি করেছে। এরা হলেন সোহরাব হোসেন (২৮), লিটন (২২) এবং মো. আলী মোল্লা (২০)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে র‌্যাব-২ এর একটি দল আগারগাঁও উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রাচীরের পাশ থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১১ টি হাতবোমা উদ্ধার করা হয়। এরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং বিআইডিএস কোয়ার্টারের একটি বাসায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে র‌্যাব জানায়।

দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের জন্য তাদের বর্তমানে র‌্যাব-২ কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।