২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগমারায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

রাজশাহীর বাগমারা উপজেলার কনোপাড়ায় বৃহস্পতিবার ভোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি-এমএল লাল পতাকার কিলিং স্কোয়ার্ডের আঞ্চলিক কমান্ডার আক্কাস ওরফে কিলার আক্কাস নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 12:13 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

র‌্যাব সূত্র দাবি করছে, সোমবার বাগমারা থেকে তারা আক্কাসকে আটক করে। অস্ত্র উদ্ধারের জন্য বৃহস্পতিবার ভোরে র‌্যাব সদস্যরা তাকে নিয়ে বাগমারায় যায়। তারা কনোপাড়ার সবশার দীঘির কাছাকাছি যাওয়া মাত্র চরমপন্থী সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে আক্কাস গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, আক্কাসের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে। তার লাশ বাগমারা থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে বাগমারা থানায় একটি মামলা হয়েছে।