সালাহউদ্দিদের বিরুদ্ধে অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ ২৯ মে
ঢাকা--৪ আসনের সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ হবে ২৯ মে।
বুধবার এই মামলায় সাক্ষ্যগ্রহণের কথা ছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল -- ১১ র বিচারক হেলাল চৌধুরী নতুন এই তারিখ ধার্য করেন।
বুধবার সাক্ষ্য দিতে দুইজন সাক্ষী আদালতে উপস্থিত ছিলেন।
আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, এ মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে এবং তা শুনানির অপেক্ষায় রয়েছে। কাজেই সাক্ষ্যগ্রহণ মূলতবী করে পরবর্তী তারিখ ধার্য করা হোক।
