আদালত চত্বরে ধুমপান করায় ৩৫জনকে জরিমানা
ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালত চত্বরে ধূমপান করার দায়ে ৩৫ জনকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. রোকনউদ্দৌলা ঝটিকা অভিযান চালিয়ে ধূমপানরত ৩৫জন বিচার প্রার্থী, মোহরার ও তদবীরবাজকে আটক করেন। তাদের ধূমপান বিরোধী ২০০৫ সালের আইনে ৫০ টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। অভিযুক্তরা জরিমানা দিয়ে আদালত ছেড়ে চলে যান।
