২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট মহানগর যুবলীগ সভাপতির বাসায় ডাকাতি

মহানগর যুবলীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদের বাসায় মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। রাত তিনটার দিকে ডাকাত দল বারান্দার গ্রিল ভেঙে ঢুকে বাগবাড়ি এলাকায় ২১৯ নম্বর বাসা সৈয়দ কুটিরে লুটপাট চালায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 03:28 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

শামীম আহমদের স্ত্রী সৈয়দা শামীম আরা জানান, চার ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা এবং চারটি মোবাইল সেট নিয়ে যায়।

তিনি জানান, ডাকাতদের হাতে বড় বড় চাকু ও লাঠি ছিল। প্রায় ৪০/৪৫ মিনিট ভেতরে থেকে লুটপাট চালিয়ে তারা চলে যায়।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল নূর বুধবার সকালে নফহবংি২৪.পড়স কে বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব দিয়েই দেখছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জরুরি অবস্থার মধ্যে রাজনৈতিক তৎপরতা চালানোর অভিযোগে গত ১৪ মে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার ৪০ আওয়ামী লীগ নেতার অন্যতম শামীম আহমদ। ২২ মে হাইকোর্ট তিনিসহ ৩৯ জনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।