২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদনহীন দেশি--বিদেশি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

অনুমোদনহীন দেশি--বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় এক আদেশে বলেছে অনুমোদনপ্রাপ্ত ১২টি দেশি ও ২৯ টি বিদেশি স্যাটেলাইট টিভি চ্যানেল ছাড়া আর কোন টিভি চ্যানেল ডাউন লিংক করে বাংলাদেশে সম্প্রচার করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 10:20 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

অনুমোদনপ্রাপ্ত হিসেবে সরকার ঘোষিত তালিকায় একুশে টেলিভিশনের নাম নেই। আলফা বাংলা ছাড়া ভারতীয় অন্য কোনো বাংলা টেলিভিশনের নামও নেই। ভারতীয় সংবাদ ভিত্তিক টেলিভিশন এনডিটিভি, খেলার চ্যানেল টেন স্পোর্টস এর নামও তালিকায় নেই।

একুশের বিষয়ে জানতে চাওয়া হলে টেলিভিশনটির বার্তা বিভাগের একজন কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে বলেন, বিচারাধীন বলে তাদের নাম ওই তালিকায় নেই।

অনুমোদনপ্রাপ্ত দেশী চ্যানেলগুলো হল, মাল্টিমিডিয়া প্রোডাকশন কো. (এটিএন বাংলা), ইমপ্রেস টেলিফিল্ম (চ্যানেল আই), ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল (এনটিভি), ন্যাশনাল টেলিভিশন (আর টিভি), ওয়ান ইন্টারটেইনমেন্ট  (চ্যানেল ওয়ান), শ্যামল বাংলা মিডিয়া  (বাংলাভিশন), বৈশাখী মিডিয়া, এস এন টেলিভিশন, ব্রডকাস্ট ইসলামি ওয়ার্ল্ড, দেশ টেলিভিশন , দিগন্ত মিডিয়া কর্পোরেশন (দিগন্ত টেলিভিশন. ডিটিভি) এবং ফোকাস মাল্টিমিডিয়া কো.।

অনুমোদনপ্রাপ্ত বিদেশী চ্যানেলগুলো হচ্ছে বিবিসি ওয়ার্ল্ড, সিএনএন, ফক্স নিউজ, স্কাই নিউজ, দি হিস্টরি চ্যানেল, ইএসপিএন, হলমার্ক, ডিসকভারি চ্যানেল, টিএনটি কার্টুন নেটওয়ার্ক, নিকেলোডেওন, এনিমেল প্লানেট, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, স্টার স্পোর্টস, এইচবিও, আলফা বাংলা, জি ইংলিশ, জি নিউজ, জি স্পোর্টস, জি মুভিজ, জি সিনেমা, জি এমজিএইচ, জি টিভি, স্টার প্লাস, স্টার মুভিজ, স্টার ওয়ার্ল্ড, স্টার গোল্ড, সনি টিভি এবং এম টিভি।