২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটের গেট থেকে বোমা উদ্ধার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটক থেকে মঙ্গলবার সন্ধ্যায় একটি বোমা উদ্ধার করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রুয়েটের প্রধান ফটকের সামনে লাল টেপ দিয়ে মোড়ানো একটি টিনের কোটা দেখতে পেয়ে পথচারিরা মতিহার থানায় খবর দেয়। পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করেন। পরে বোমা বিশেষজ্ঞ দল বোমাটি পানিতে ভিজিয়ে রেখে নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় রুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আবদুল মফিজ বোমা উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, কেউ আতঙ্ক ছড়ানোর জন্য বোমাটি রাখতে পারে। পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটন করার চেষ্টা করছে।