গাড়ির নিচে শুয়ে ত্র“টি সারাতে গিয়ে...
কাভার্ড ভ্যানের নিচে শুয়ে গাড়ির যান্ত্রিক ত্র“টি পরীক্ষা করছিলেন হেলপার মাঈনুদ্দিন (১৯) । চালক হঠাৎ গাড়ি চালু করে দিলে মাঈনুদ্দিন চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মাঈনুদ্দিনের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।
বন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই শ্যামল বর্মণ জানান, বন্দর এলাকার নিমতলের ওই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে আটক ব্যক্তি ড্রাইভার কিনা তা জানাতে পারেননি তিনি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
