২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সাংসদ রফিকুল ইসলামের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 11:20 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ--পরিদর্শক (এসআই) হেলালউদ্দিন জানান, সোমবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগপত্র দাখিল করেছেন তিনি।

গুলশান থানা পুলিশ গত ২৮ এপ্রিল বনানীর সি কুইন হোটেল থেকে রফিকুল ইসলামকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ গ্রেপ্তার করে ।