নাটোরে জাল নোটসহ দুইজন আটক
শহরের বনবেল ঘরিয়া এলাকার বাইপাস মোড় থেকে রোববার রাতে ৫০ হাজার টাকার জাল নোটসহ আকবর ও দুলাল নামের দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
উদ্ধার করা জাল নোটের প্রত্যেকটিই ছিল পাঁচশ টাকার।
র্যাব--৫ এর সদস্যরা রাত ১২টার দিকে তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।
সদর থানার উপপরিদর্শক আল মামুন জানান, আকবর ও দুলালের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
