নওগাঁর আত্রাইয়ে বোমা উদ্ধার
নওগাঁর আত্রাই উপজেলার পাচুপুর বাজার থেকে সোমবার ভোরে একটি বোমা উদ্ধার করেছে র্যাব।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বাজারের জনৈক ভবুর দোকানের সামনে পলেথিন দিয়ে মোড়ানো বোমাটি ব্যবসায়ীরা দেখতে পেয়ে খবর দিলে র্যাব সেটি উদ্ধার করে।
নাশকতা সৃষ্টির জন্য বোমাটি রাখা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।
