২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় রোববার সকালে ঢাকা--সিলেট মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে মো. সোহেল (২২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোহেলে বাড়ি সরাইলের রসুলপুরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে কুট্টাপাড়া থেকে সাইকেলে বিশ্বরোড আসার পথে সিলেট থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস সোহেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটিকে আটক করা যায়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, দুর্ঘটনাস্থলটি সদর থানায় হওয়ায় এ ব্যাপারে সদর থানা পরবর্তী ব্যবস্থা নেবে।

পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈইশামোড়া গ্রামে আবু তাহের (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত হয়।

এলাকাবাসী জানান, আবু তাহের ছেলেকে বিদেশ পাঠানোর জন্যে পাশ্ববর্তী সবুজ আলীকে ২ লাখ ২০ হাজার টাকা দেন। কিন্তু সবুজ দীর্ঘ দিনেও ছেলেকে বিদেশ না পাঠানোয় তিনি টাকা ফেরত চান। শনিবার বিকেলে আবু তাহের আবারো টাকা চাইতে গেলে সবুজ আলী তাকে পিটিয়ে হত্যা করে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।