২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৪ জন আহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সন্ত্রাসী হামলায় একই পরিবারের চারজন আহত হয়ছে। পুলিশ জানায়, শনিবার রাত ১ টার দিকে ২০/২৫ জন সন্ত্রাসী হোগলাবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নাজিম উদ্দিনের বাড়িতে হামলা চালায়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 03:00 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

সন্ত্রাসীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে।

এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে এবং বোমা ফাটিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসীদের লাঠি ও ধারোলো অস্ত্রের আঘাতে নাজিম উদ্দিন (৫৫), নাসির (২৮), সিরাজ (২৫) ও রুবি (১৮) নামের চারজন আহত হয়। এদের মধ্যে নাসিরের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে হামলার সঙ্গে জড়িত কোন সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

দৌলতপুর থানার উপ পরিদর্শক মঈন উদ্দিন জানান, হামলার সঙ্গে জড়িতরা এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গ্রেপ্তারের ভয়ে তারা গা ঢাকা দিয়েছে।