২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুনকে মুন্সিগঞ্জ কারাগারে স্থানান্তর

গিয়াসউদ্দিন আল মামুনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শুক্রবার রাতে র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামুনকে মুন্সিগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে তারেক রহমানের সঙ্গে মামুনের দেখা ও কথা হয়েছে-একটি পত্রিকায় প্রকাশিত খবর সম্পর্কে জানতে চাওয়া হলে শামসুল হায়দার সিদ্দিকী বলেন, “তাদের দুজনের মধ্যে দেখা হওয়ার প্রশ্নই ওঠে না। তাদের যে দুটি সেলে রাখা হয়েছিল তার মধ্যে দূরুত্ব কমপক্ষে আড়াইশ’ গজ।”

টানা ৪৯ দিনের রিমান্ড শেষে ১৫ মে মামুনকে কারাগারে পাঠানো হয়।