খুলনায় ২০ বস্তিঘর পুড়ে ছাই
নগরীর গোবরচাকা বস্তিতে শুক্রবার রাতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে যায়।
মো. আলী খান ও মো. মজিদ খানের মালিকানার ওই বস্তিতে রাত ৮টার দিকে ওই আগুন লাগে। দমকলকর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারজানা হক জানান, বস্তির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে বয়রা থেকে চারটি, দৌলতপুর থেকে দুটি, খালিশপুর থেকে দুটি এবং টুটপাড়া থেকে দুটি গাড়ি আনা হয়।
অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
