চট্টগ্রামের আনোয়ারায় স্বর্ণের দোকানে ডাকাতি
জেলার আনোয়ারা উপজেলার সত্তার বাজারে দুই প্রহরীর হাত-পা বেঁধে সশস্ত্র ডাকাতদল শুক্রবার মধ্যরাতে দুটি স্বর্ণের দোকান থেকে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
স্থানীয়রা জানান, রাত একটার দিকে ১০/১২ জন সশস্ত্র ডাকাত বাজারের দুই প্রহরীকে মারধর করার পর হাত-পা বেঁধে ধর জুয়েলার্স ও মোহনা জুয়েলার্সে গ্রিল কেটে প্রবেশ করে। এরপর সেখান থেকে তারা স্বর্ণালংকার, নগদ টাকা ছাড়াও একটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, এ ব্যাপারে দুপুর পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি।
