২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিএফআই এর মহাপরিচালক হাসান রুমীকে বদলি

মেজর জেনারেল সাদিক হাসান রুমীকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালকের পদ থেকে সরিয়ে আনসার ও ভিডিপি’র মহাপরিচালক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এ আদেশ দেয়।

পৃথক আদেশে মন্ত্রণালয় একজন অতিরিক্ত সচিব ও দুইজন যুগ্ম--সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি  করেছে।

বেসরকারিকরণ কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মনসুরুল হককে আমদানি ও রপ্তানি দপ্তরের প্রধান নিয়ন্ত্রক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম--সচিব ডা. আনোয়ার হোসেন মুন্সীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম--প্রধান (স্বাস্থ্য অর্থনীতি ইউনিট) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুমকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।