২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ইসলামী ঐক্যজোটের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ইসলামী ঐক্যজোটভূক্ত খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য হাফেজ মাওলানা এমরানুজ্জামান সহ সাত জনকে বুধবার যৌথবাহিনী আদালত চত্বর থেকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন নড়াইল--২ আসনের সাবেক সাংসদ মুফতি শহিদুল ইসলামের সচিব এমরানুজ্জামান। অন্যরা হলেন, মামুন উল্লাহ আল হোসেন পলাশ (২২), আবুল কাশেম (৩০) গোলাম রসুল (২৫), মামুনুর রশিদ (২৫), সৈয়দ কামাল হোসেন (৩০) ও সিরাজুল ইসলাম(৩৪)।

এমরানুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জঙ্গি লালন ও আর্থিক পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। বুধবার তিনি জনকন্ঠের নড়াইল প্রতিনিধি রিফাত-বিন-ত্বহাকে হুমকি প্রদানের মামলায় হাজিরা দিতে এসেছিলেন। ওই সময় মসজিদে বৈঠক করার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।