সিলেটে গ্রেপ্তার হওয়া প্রকৌশলী কারাগারে
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সিলেট কার্যালয়ের প্রধান প্রকৌশলী এম এ মুনিমকে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দেবজিৎ সিংহ এর আদালতে হাজির করা হলে তিনি প্রকৌশলী মুনিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নূর জানান, সোমবার দুুপুরে ঘুষ নেওয়ার সময় নগরীর নিজ দপ্তর থেকে র্যাব সদস্যরা এম এ মুনিমকে গ্রেপ্তার করে। রাত ৯টায় তাকে কোতয়ালী থানায় সোপর্দ করা হয়।
