ফিরোজ মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
সোমবার গভীর রাতে একই এলাকার আব্দুল হামিদ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, ২০০৫ সালে বাদীর কাছ থেকে জোর করে আড়াই লাখ টাকা চাঁদা আদায় করেন ফিরোজ মাহমুদ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ হাসমী জানান, মঙ্গলবার সকালে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
তদন্তের স্বার্থে এর বেশি বলা সম্ভব নয় বলে জানান তিনি।
