২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে। সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম অভিযোগপত্র গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 08:36 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবারই মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ ৮ মার্চ এ মামলা দায়ের করেন।

রোববার ধানমন্ডি থানা উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম আদালতে মামলাটির অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। এতে ৯ জনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী দেখানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসভবনে অভিযান চালিয়ে ২১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।