২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আরও দুই কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আরও দুই কর্মকর্তা পদত্যাগ করেছেন। রোববার এক আইন কর্মকর্তা পদত্যাগের পর সোমবার এ দুইজন পদত্যাগ করলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 04:50 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

আরও কয়েকজন আইন কর্মকর্তা শিগগির পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্র।

সোমবার পদত্যাগ করা দুই আইন কর্মকর্তা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম কিবরিয়া ও সহকারী অ্যাটর্নি জেনারেল আফরিন মহিউদ্দিন। রাষ্ট্রপতির কাছে লেখা তাদের পদত্যাগপত্র দুটিতে অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল স্বাক্ষর করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।

দুটি পত্রেই পদত্যাগের কারণ ‘ব্যক্তিগত’ উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাদের এলএলবির সনদ বাতিল করেছেন তাদের তালিকায় আফরিন মহিউদ্দিনের নাম আছে। তিনি অবশ্য সনদ বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন।