জামালপুরে সড়কে ডাকাতি
জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ি সড়কের বাউলার মোড়ে রোববার গভীর রাতে চারটি পিকআপ ও পাঁচটি ভটভটিতে ডাকাতি হয়েছে।
রাত ১২ টায় ২৫/৩০ জনের একদল ডাকাত বাউলার মোড়ে সড়কে গাছ ফেলে ডাকাতি চালায়। এ সময় ডাকাতরা নগদ প্রায় চার লাখ টাকা, ২০টি মোবাইল ফোন, স্বর্ণালংকার ও স্থানীয় চর আমখাওয়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিনের একটি সিডিআই মোটর সাইকেল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডাকাতদের মারধরে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে ভটভটি চালক শাহীনকে বকশিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার নন্দী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
