২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমানের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান শুভ্র পদত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 10:29 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর লেখা এক চিঠিতে তিনি পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল ওই পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

ব্যক্তিগত কারণেই দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন বলে আদিলুর রহমান খান তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

২০০১ সালের ২৭ নভেম্বর আদিলুর রহমান শুভ্রকে রাষ্ট্রপতি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন।