২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের সংঘর্ষে আহত ৩০

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে রোববার কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 10:13 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এলাকা সূত্র জানায়, একটি রাস্তা নিয়ে গ্রামের বাহার মিয়া ও কালা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ওই রাস্তায় একটি কালভার্ট নির্মাণ নিয়ে রোববার সকাল ৯টার দিকে দু’পক্ষের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় গোলাগুলিও হয়।

সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, রফিক মিয়া (২৬), হাফিজ উদ্দিন (৩৫), তেরা মিয়া (৭০), আবু মিয়া (৬০), দুলু মিয়া (৩০), আবুল লেইছ (৪০), আব্দুল তাহিদ (৫৫), আব্দুল ওয়াহিদ (৪০), সুনাহর আলী (৫০), মখদ্দছ আলী (৪০)।

বাকিরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে টেলিফোনে বলেন, একটি রাস্তা নিয়ে ওই সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে থানায় কোনও পক্ষই অভিযোগ করেনি।

সংঘর্ষে কেউ গুলিবিদ্ধ হয়েছেন কি না, জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সংঘর্ষে দেশি অস্ত্রশস্ত্র ব্যবহার হয়েছে বলে খবর পেয়েছি। গোলাগুলির কথা শুনিনি। তিনি আহতদের সংখ্যা নিশ্চিত করে বলতে পারেননি।