২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের ৪৯ কাঠা জমি দখলমুক্ত

চট্টগ্রাম বন্দরের ৪৯ কাঠা জমি দখলমুক্ত হয়েছে। জরিমানা করা হয়েছে অবৈধ দখলদারদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2007, 10:01 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বন্দর ম্যাজিস্টেট মুনীর চৌধুরী নেতৃত্বে রোববার অভিযান চালিয়ে ভ্রাম্যামাণ আদালত হালিশহর এলাকার ওই জমি দখলমুক্ত করে। এ সময় অবৈধ দখলদার ইসহাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজকে আদালত ৫০ হাজার টাকা জরিমানা করে।

মুনীর চৌধুরী জানান, হালিশহরের বন্দর অফিসার্স কলোনির পেছনে মহেশ খালের পাড়ের ওই জমি ইসহাক ব্রাদার্স তাদের কন্টেইনার ডিপোর রাস্তা হিসাবে অবৈধভাবে ব্যবহার করে আসছিল।

এদিকে, একই আদালত নগরীর সদরঘাটে ওয়াসার অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে রাজ হোটেলকে চার লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে।