২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠ পাচারের অভিযোগে দুই বন কর্মকর্তা বরখাস্ত

সুন্দরবনের কাঠ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বন বিভাগের দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 10:31 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ওই কর্মকর্তারা হলেন শরণখোলা রেঞ্জর বগী স্টেশন কর্মকর্তা মো. শওকত হোসেন এবং সন্ন্যাসী মোবাইল টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম শহীদুল্লাহ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে। এছাড়া আরও কয়েকজন বন কর্মকর্তার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।