২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ চাওয়ার অভিযোগে ওসি ক্লোজড

মামলা নেওয়ার শর্ত হিসেবে ঘুষ চাওয়ার অভিযোগে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আসাদুজ্জামানকে বৃহস্পতিবার ক্লোজ করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

জানা গেছে, সুনামগঞ্জ শহরের হাছননগর আবাসিক এলাকার মুরাদ হোসেন জমি সংক্রান্ত বিরোধের কারণে স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেনের বিরুদ্ধে একাধিকবার মামলা করার চেষ্টা করেন। কিন্তু ওসি প্রতিবারই মামলা নিতে অপারগতা প্রকাশ করেন।

মুরাদ হোসেন অভিযোগ করেন, সর্বশেষ গত ১৬ এপ্রিল তিনি আবারো থানায় গেলে ওসি আসাদুজ্জামান মামলা নেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর তিনি বিষয়টি জেলা পুলিশ সুপার ও যৌথবাহিনীকে জানান। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আসাদুজ্জামানকে ক্লোজ করা হয়।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, আসাদুজ্জামানকে ক্লোজড করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।