২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহীউদ্দিন আলমগীরের সঙ্গে সাংবাদিকদের কথা বলার ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত

জাতীয় সংসদ ভবনের বিশেষ জজ আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলার ঘটনায় চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এরা হলেন গাজীপুর পুলিশ লাইনের হাবিলদার শাহজাহান আকন্দ, কনস্টেবল শহীদুজ্জামান, মনির হোসেন ও মো. শাহাবুদ্দিন।

দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজির করার জন্য বুধবার দুপুর ১২ টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আওয়ামী লীগ নেতা মহীউদ্দিন খান আলমগীরকে বিশেষ জজ আদলতে আনা হয়। আদালতে প্রবেশের আগে মহীউদ্দিন খান মাইক্রোবাসে বসে কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

গাজীপুরের পুলিশ সুপার মো. আলমগীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “ঘটনার সময় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ওই চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এছাড়া এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান।