২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধ’, ১ জন আহত

রাজধানীর মিরপুরের আহম্মেদনগরে বৃহস্পতিবার ভোরে ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ মো. মোজ্জাফর (৩২) নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 05:31 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

মিরপুর থানা পুলিশ জানায়, ২৭৮ আহম্মেদনগরের জাহিদ বুকস অ্যান্ড স্টেশনারিতে ভোর পৌনে ছয়টার দিকে একদল ডাকাত তালা ভেঙে মালামাল লুট করতে শুরু করে। এ সময় মিরপুর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মোজ্জাফর নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়। এ সময় পালিয়ে যায় তিন ডাকাত।

গুলিবিদ্ধ মোজ্জাফর পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মিরপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক পারুল পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, দোকান মালিক বোরহানউদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। উপ-পরিদর্শক কামরুজ্জামানকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

পালিয়ে যাওয়া তিন ডাকাতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।