২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয়বারেও হলো না হারিছ চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় তৃতীয়বারের মতো সাক্ষীদের আদালতে হাজির করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 12:02 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আশরাফ হোসেন স্বাক্ষীদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী ১৬ মে সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন।

এ মামলার দুই সাক্ষী হারিছ চৌধুরীর চাচাতো ভাই ফখরুদ্দীন চৌধুরী এবং আলফাজ উদ্দিনকে হাজির করার জন্য তাদের বর্তমান ও স্থায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বেলা পৌনে ১১টায় আদালত বসে সোয়া ১১টার মধ্যেই এসব আদেশ দেওয়া হয়।