২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিক মারা গেছেন

বিএনপির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক সাংসদ খন্দকার আব্দুল মালিক বুধবার সিলেটে নিজ বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 07:14 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন। আলাদা দুটি শোকবর্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খন্দকার আব্দুল মালিক সিলেট চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৭৯ ও ১৯৯১ সালে সিলেট সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে অবশ্য অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

আব্দুল মালিক চার মেয়ে দুই ছেলে রেখে গেছেন। প্রয়াতের নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (রহ:) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।