ঝিনাইদহে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
সন্ত্রাসীদের গুলিতে মঙ্গলবার রাতে ঝিনাইদহে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন জন। ধারণা করা হচ্ছে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএলÑজনযুদ্ধ) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার এম এ ওয়াহেদ নফহবংি২৪.পড়স কে বলেন, “রাত পৌনে আটটার দিকে শহরের পাগলা কানাই মোড়ে একটি চায়ের দোকানে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই নিহত হন আবদুল ওহাব ওরফে সাকিম (৪২)। আহত হন আতিয়ার রহমান, নুর আলী, খায়রুল ইসলাম ও সাবদার আলী। ”
এম এ ওয়াহেদ জানান, “ঘটনার সময় সাবদার আলীর চায়ের দোকানে বসে ছিলেন সাকিম। এ সময় দুজন সন্ত্রাসী চাইনিজ অটো রাইফেল দিয়ে তাকে লক্ষ করে গুলি চালিয়ে দ্রুত হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। ওই সময় সাবদার আলীসহ দোকানের আশেপাশে থাকা আরও তিন জন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আতিয়ার রহমান।”
তিনি বলেন, “তপন মালিথার নেতৃত্বাধীন পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএলÑজনযুদ্ধ) গ্র“পের সদস্যরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এম এ ওয়াহেদ বলেন, “সদর উপজেলার পশ্চিম বিষয়খালি গ্রামের সাকিম এক সময় চরমপন্থী হক গ্র“পের সঙ্গে জড়িত ছিলেন। তপন মালিথার সঙ্গে তার শত্র“তা ছিল। কয়েক বছর আগেও সাকিমকে হত্যার জন্য গুলি করা হয়েছিল।”
তিনি আরও জানান, সাকিমকে হত্যার উদ্যেশেই ব্রাশফায়ার করেছিল সন্ত্রাসীরা। এতে অন্যরা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
