২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটের ঘটনা তদন্তে আরো দু’একদিন লাগবে

সদরঘাটে ১০ লঞ্চযাত্রীর মৃত্যুর ঘটনার তদন্ত শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 07:07 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

চার সদস্যের তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মো. হারুন চৌধুরী সোমবার সাংবাদিকদের বলেন, “দুইদিনে আমরা বেশ খানিকটা এগিয়েছি। তবে পুরো কাজ শেষ করতে আরও দু’একদিন সময় লাগবে।”

পাঁচ মে সন্ধ্যায় বুড়িগঙ্গা ভ্রমণে যাওয়া সহযাত্রীদের দুই দলের মধ্যে সংঘর্ষ এবং পরে তাদের ওপর আনসার ও লঞ্চঘাটের কর্মচারীদের হামলার ঘটনায় পালাতে গিয়ে কমপক্ষে ৯ যাত্রী পানিতে ডুবে মারা যান।

হারুন চৌধুরী বলেন, “দুর্ঘটনাস্থলে উচ্ছ্বৃঙ্খলতার কিছু প্রমাণ পাওয়া গেছে। উচ্ছ্বৃঙ্খলতার কারণ এবং কারা তা উসকে দিয়েছিল সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।”

দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বরিশাল রুটের লঞ্চ কীভাবে মেঘনা ঘাটে গেল তাও খতিয়ে দেখা হচ্ছে।