২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ১ মণ ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

যশোরে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বিডিআর।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 03:22 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

রোববার রাতে সদর উপজেলার বসুণ্ডিয়া বাজারের পাশে একটি ঝোপের ভিতর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

বিডিআরের সিও লেফটেন্যান্ট কর্নেল নাসের আহমেদ জানিয়েছেন, উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় এক মণ। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, মূর্তিটি কষ্টি পাথরের তৈরি।

তবে এর মূল্য কত হবে তিনি নিশ্চিত করতে পারেননি।

জয়দেব নামে যশোরের একজন স্বর্ণ ব্যবসায়ী জানান, কষ্টি পাথরের মূর্তিটির বর্তমান বাজার মূল্য আনমানিক ৪০ কোটি টাকা।