৯ পুলিশ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনে বদলি
পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক মর্যাদার আরো ৯ কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মুর্তাজা আহমেদ মজুমদারকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার সংস্থাপন মন্ত্রণালয় এসব বদলির আদেশ জারি করে।
দুর্নীতি দমন কমিশনে নিয়োগ পাওয়া ৯ পুলিশ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এসএম আইনুল বারীকে উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া পুলিশের পরিদর্শক মীর আফজাল হোসেন, হেলাল উদ্দিন, রেজাউল হাসান তরফদার, আবুল কাশেম, মাহমুদ হাসান, মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম সিদ্দিকী ও এটিএম ফারুক আহমেদকে উপ-সহকারী পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
এদিকে মুন্সিগঞ্জের সহকারী কমিশনার তবিবুর রহমানকে যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের একান্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
