২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদ নাসিমের পুরোনো দুর্নীতির মামলার বিচার শুরু হচ্ছে

সাবেক স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মাদ নাসিমের বিরুদ্ধে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর দায়ের করার মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে আগামী ১৭ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

ঢাকার বিশেষ জজ আদালত সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

মামলায় বলা হয়, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী থাকাকালে মোহাম্মদ নাসিম ‘ক্ষমতার অপব্যবহার করে বেআইনীভাবে’ দরপত্র আহ্বান না করেই ওয়ার্ল্ড টেল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ ডিজিটাল টেলিফোন লাইন বসানোর কাজ দেন। ২০০২ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরো এ মামলা দায়ের করে। সে বছর ১৩ জুন মামলাটির চার্জশিট দেওয়া হয়।

অভিযুক্ত মোহাম্মাদ নাসিম হাইকোর্টে মামলাটি খারিজ করার আবেদন জানালে দীর্ঘ শুনানির পর ২০০৬ সালের ২৫ মার্চ সুপ্রিম কোর্ট আবেদনটি বাতিল করে। সুপ্রিম কোর্টে মামলাটি দীর্ঘদিন ঝুলে থাকায় নিম্ন আদালতে বিচার কার্যক্রম এতোদিন বন্ধ ছিলো।

গত ৩০ এপ্রিল ঢাকার বিভাগীয় বিশেষ জজ মালিক আব্দুল্লাহ আল আমিন ১৭ মে মামলাটির সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন। ওই দিন মোট আট জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।