খুলনায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নগরীর ৫ নং ঘাট এলাকায় ভৈরব নদীতে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২ টার দিকে লাশটি তুলে নিয়ে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খুলনা থানার উপ পরিদর্শক মাসুদুর রহমান জানান, নদীতে একটি লাশ ভাসছে বলে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি জানান, লাশের দেহে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল লাল হাফ হাতা গেঞ্জি।
