২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে সংঘর্ষের তদন্ত প্রতিবেদন রোববার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার তদন্ত প্রতিবেদন রোববার সকালে জমা দেবে তদন্ত কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

তদন্ত কমিটির প্রধান, সার্জারি বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “রোববার সকাল নয়টায় তদন্ত প্রতিবেদন জমা দেব।”

গত বৃহস্পতিবার ওই সংঘর্ষের ঘটনায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এমএ মতিন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ আলীকে প্রধান করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন।